ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আসলামুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে আসলামুল হকের বয়স হয়েছিল ৬০ বছর।