এপ্রিল ১৩, ২০২২, ০৭:৪৪ পিএম
ঘুষ লেনদেনের মামলায় দণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান দুই মাসের জামিন পেয়েছেন। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
দুদকের করা ওই মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ মিজানুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানির জন্য গ্রহণ করে ৬ এপ্রিল হাইকোর্ট তাঁর জামিন আবেদন শুনানির জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করে। আদালতে মিজানুরের পক্ষে আইনজীবী মাহবুব শফিক ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে ছিলেন। পরে আইনজীবী মাহবুব শফিক বলেন, অপর আরেকটি মামলায় মিজানুর রহমানের জামিন না হওয়ায় এখনই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।