জয়পুরহাটে বিজিবি সদস্যের ‘গুলিবিদ্ধ’ মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৮, ২০২২, ১২:১৭ পিএম

জয়পুরহাটে বিজিবি সদস্যের ‘গুলিবিদ্ধ’ মরদেহ উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর নাম নেপাল দাস (৩৫)।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নেপাল দাস জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী এবং ফরিদপুরের মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।

এ ব্যাপারে জানতে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামের মুঠোফোনে গতকাল রাতে ও আজ শুক্রবার সকালে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ফলে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন নিহত সিপাহী নেপাল দাসের সুরতহাল রিপোর্ট করেছেন।

Link copied!