গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় সভা, মিছিল, শোভাযাত্রা ও শোডাউন করায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খানকে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির চিঠিতে বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের সময় সভা, মিছিল, শোভাযাত্রা ও শোডাউন করার ফলে আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার প্রার্থিতা বাতিল অথবা আপনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আগামী ৭ মে বিকেল ৩টায় ব্যাখ্যা দেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচন কমিশন।
সেই সিদ্ধান্ত অনুসারে আজ ৭ মে বেলা ২.৩০ মিনিটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আজমত উল্লা খান ইসিতে উপস্থিত হয়েছেন।