নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা হয়েছে: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২৩, ০৬:৩০ পিএম

নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা হয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে।

বুধবার (২৮ জুন) সকালে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। 

Link copied!