বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৩, ০২:০৪ পিএম

বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের  সহযোগী সংগঠনগুলোর জরুরি বৈঠক

রাজধানীর সব প্রবেশমুখে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনকালে শনিবার  বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, গাড়িতে আগুন ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা পর্যবেক্ষণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষমতাসীন দলটির বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠন সমূহের যৌথ সভা আহ্বান করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপরে  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আরও পড়ুন: সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ-এর নির্ধারিত সংখ্যক নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যবৃন্দের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

শনিবার অনেক নেতাকর্মী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, হাবিবুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, শাহাবউদ্দিন ফরাজীসহ কেন্দ্রীয় নেতারা দলীয় কার্যালয়ে বসে অবস্থা পর্যবেক্ষণ করেন।

দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দুপুরে বলেন, “সকাল সাড়ে ১০টা থেকে আমাদের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা বিভিন্ন এলাকার কী অবস্থা, সেই খোঁজখবর নিচ্ছেন, টিভি মনিটরিং করছেন।  বিকেলে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসবে আওয়ামী লীগ।”

Link copied!