৫২ ঘণ্টা পর তিন নৌপথে লঞ্চ চলাচল শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২৩, ১২:৫৩ পিএম

৫২ ঘণ্টা পর তিন নৌপথে লঞ্চ চলাচল শুরু

আবারও তিন রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। ৫২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু হলো। আজ সোমবার সকাল ১০টা দিকে এই তিন নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়ার আশঙ্কায় নৌ-দুঘর্টনা এড়াতে গত শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে পরবতী নিদের্শ না দেওয়া পর্যন্ত তিন নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ।

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় আজ সকাল ১০টার দিকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক নুরুল আনোয়ার সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “দুর্ঘটনার ঝুঁকি এড়াতে স্বাভাবিকভাবে প্রতিদিন রাত নয়টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। রাত শেষে সকাল ছয়টার পর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। কর্তৃপক্ষের নির্দেশে আজ সকাল থেকে আবার লঞ্চ চলাচল পুরোদমে শুরু হয়েছে।”

Link copied!