৮ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

মে ৩১, ২০২৩, ০৪:৫১ পিএম

৮ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা

দেশের আটটি পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওইসব পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ করা হবে।

ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

চট্টগ্রামের দোহাজারী, পিরোজপুরে ভান্ডারিয়া ও মঠবাড়িয়া, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, চাঁদপুরের ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তারাশ পৌরসভায় ভোট হবে।

বুধবার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিতে প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ ১৭ জুলাই।

Link copied!