লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৬:৪৭ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭১ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

আজ (বৃহস্পতিবার) ভোর ৬টা ২২ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের এই স্বেচ্ছা প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

জানা গেছে, দেশে ফেরা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই দেশটিতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক বাংলাদেশি নাগরিককে পথখরচা, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন হলে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়।

Link copied!