৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২৫, ০৯:২৮ পিএম

৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

৪০ তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক কার্যালয়, মুন্সিগঞ্জে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জেলা প্রশাসক কার্যালয়, ঢাকায় কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ।

শনিবার (২২ মার্চ) দিনব্যাপী ভোটাভুটির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Link copied!