ঈদে রাজধানীর নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জন নিয়োগ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৫, ০১:০৫ পিএম

ঈদে রাজধানীর নিরাপত্তায়  ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জন নিয়োগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে প্রথমবারের মতো বেসরকারি নিরাপত্তাকর্মীদের ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবার এই বাহিনীতে ৪২৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের সহায়তা করতে এই ‘অক্সিলারি ফোর্স’ ইতোমধ্যে কাজে যোগ দিয়েছে। তারা বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। 

Link copied!