টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০১:০৩ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় এক শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ এবং একটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য।

টাঙ্গাইল রেলওয়ে ফাঁড়ির কর্মকর্তারা জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল ফুরিয়ে গেলে কিছু যাত্রী বাস থেকে নেমে পাশের রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন এসে তাদের ওপর উঠে যায়।
ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশ বলছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Link copied!