কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭, আহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৯:২৩ এএম

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭, আহত ৬

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার ভোরে উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা চালবোঝাই ট্রাকটি পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা যাত্রীরা চাপা পড়ে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বলেন দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আহতদের দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

Link copied!