আওয়ামী লীগ কেবল জনগণের কাছেই দায়বদ্ধ: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৬, ২০২৩, ০৬:০১ পিএম

আওয়ামী লীগ কেবল জনগণের কাছেই দায়বদ্ধ: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণের শক্তিই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের কোন প্রভু নেই, জনগণই আওয়ামী লীগের প্রভু। আমরা জনগণের কাছে দায়বদ্ধ।’

প্রধানমন্ত্রী রবিবার (৬ আগস্ট) তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের বিশেষ বর্ধিত সভার সূচনা বক্তব্যে এ কথা বলেন।

আওয়ামী লীগই শুধু দেশের মানুষের কল্যাণে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ‍‍`এ কারণেই আমরা নির্বাচনের সময় দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার করে থাকি।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`আমরা কতটুকু করতে পেরেছি এবং ভবিষ্যতে কী করব; তা আমরা শুধু জনগণকে বলি, অন্য কাউকে নয়।‍‍`

শেখ হাসিনা তার সরকারের সাড়ে ১৪ বছরের অর্জন তৃণমূলের মানুষের সামনে তুলে ধরতে দলের নেতাকর্মীদের নির্দেশনাও দেন। একইসঙ্গে আগামী সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে স্মরণ করিয়ে দিয়ে তিনি দলকে শক্তিশালী করতে বলেন এবং জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করার আহ্বান জানান।

সভায় আওয়ামী লীগের প্রায় ৫ হাজার নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধি অংশ নেন।

Link copied!