বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভবনের উদ্বোধন শনিবার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২৩, ০৮:৫৫ পিএম

বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভবনের উদ্বোধন শনিবার

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২১ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন।

১৩৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সুবিধা সম্বলিত ১৫ তলা বার কাউন্সিল ভবনে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, দুটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, প্রদর্শনী স্থান এবং অন্যান্য অনেক সুবিধা রয়েছে।

ভবন উদ্বোধনের পর তিনি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারা এবং সারাদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুসারী আইনজীবীরা অংশ নেবেন।

Link copied!