অক্টোবর ১৮, ২০২৩, ০৮:২২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জরুরি বৈঠক করেছেন ওআইসির সদস্যভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে।’
ফিলিস্তিন ও গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর চলমান হামলা ও এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ ওআইসির অন্যান্য দেশগুলোর অবস্থান ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূত।

এর আগে বুধবার সন্ধ্যায় টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ফিলিস্তিনের হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মানুষের জন্য ওষুধসহ চিকিৎসা সামগ্রী পাঠাতে নির্দেশ প্রদান করেন।