অক্টোবর ১৯, ২০২৩, ০৩:৪৪ পিএম
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স
ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে শনিবার (২১ অক্টোবর) দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
ওই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলেছেন তিনি।
এ ছাড়া, তিনি জুমার দিন সব মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলেন।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সড়ক ভবন থেকে ভার্চ্যুয়ালি ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালি সেতু ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দেশব্যাপী নবনির্মিত ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, ডিটিসিএ ভবন, বিআরটিএর স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, বিআরটিসির বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা দেন।