আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২৩, ১১:১৮ এএম

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

ফাইল ছবি

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রিজভী আরও বলেন, সকল সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন। আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি। এরপর থেকে পর্যায়ক্রমে তারা প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার-শনিবার ছুটির দুইদিন বিরতি দিয়ে ৪৮ ঘণ্টার অবরোধসহ হরতাল কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। অন্যান্য সমমনা জোটগুলোও এই কর্মসূচির যুগপৎভাবে পালন করেছে।

Link copied!