ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত
শরীফ ওসমান হাদির পরিবারের জন্য বরাদ্দ একটি ফ্ল্যাটের দলিল ও চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত প্রস্তুত (রেডি) ফ্ল্যাটটির দলিল ও চাবি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মানবিক বিবেচনা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার এই উদ্যোগ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি প্রতীকী বার্তা।