সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচন ধাপে ধাপে করার বিষয়ে টিআইবির সঙ্গে একমত ইসি। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (২ জুন) নির্বাচন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সঙ্গে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সিইসি বলেন, “ভবিষ্যতে নির্বাচনী আইনের সংস্কারে এবং জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে পরামর্শ দেবে ইসি।”
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) আইনে সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করেন তিনি। প্রধান নির্বাহী কমিশনার বলেন, “আমাদের আইনে সীমাবদ্ধতা আছে। সেটাও আমরা স্বীকার করেছি।”
এ সময় জাতীয় নির্বাচন ধাপে ধাপে করার বিষয়ে টিআইবির সঙ্গে একমত হওয়ার কথাও জানান সিইসি।