২০২৬ সালের এপ্রিলেই জাতীয় নির্বাচন : ড. ইউনূস

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২৫, ০৭:০১ পিএম

২০২৬ সালের এপ্রিলেই জাতীয় নির্বাচন : ড. ইউনূস

নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবং রোডম্যাপ পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে। ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস

তিনি বলেনন, “আমরা এমন একটি নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে। এটাই হবে সবচেয়ে বেশি ভোটার, প্রার্থী ও দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।"

দায়িত্ব নেয়ার বিষয়ে তিনি বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার- যা কি না জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়- সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব।

তিনি আরও জানান, দেড়যুগ পর দেশে গঠিত হবে একটি সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল সংসদ, যেখানে বিপুলসংখ্যক তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পাবে। তিনি এই প্রজন্মের রাজনৈতিক সম্পৃক্ততাকে ভবিষ্যতের গণতন্ত্রের ভিত্তি বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা জাতির কাছে অঙ্গীকার করছি—এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে।” তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, সকল রাজনৈতিক দল এবং প্রার্থীদের কাছ থেকে সংবিধান ও রাষ্ট্র সংস্কার সংক্রান্ত জাতীয় ঐকমত্যের বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করতে যেন জনগণ সচেষ্ট থাকে। বিশেষ করে, পরবর্তী সংসদের প্রথম অধিবেশনেই এই সংস্কারগুলো “কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই” পাস করার দাবিকে জনগণের মূল চাওয়া হিসেবে সামনে আনা হয়।

এই ঘোষণার মধ্য দিয়ে আগামী নির্বাচনকে ঘিরে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো, যেখানে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করা হলো সর্বোচ্চ পর্যায় থেকে। 

Link copied!