সাভারের সেই ‘সিরিয়াল কিলার’ ভবঘুরে সম্রাটের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৫:৫৯ পিএম

সাভারের সেই ‘সিরিয়াল কিলার’ ভবঘুরে সম্রাটের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আলোচিত একাধিক হত্যা মামলার আসামি সম্রাট ওরফে সবুজ শেখ (৪০) কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
 

সম্রাট ওরফে সবুজ শেখকে প্রায় দুই মাস আগে গ্রেপ্তার করা হয়। সাভারের একটি কমিউনিটি সেন্টারে জোড়া খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাকে আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদে তিনি একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
 

মোট ছয়টি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে ছিলেন।

Link copied!