মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজিকে অবরুদ্ধ করে রাখলেন বিক্ষুব্ধ কর্মীরা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:০৪ পিএম

মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজিকে অবরুদ্ধ করে রাখলেন বিক্ষুব্ধ কর্মীরা

ছবি: সংগৃহীত

আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে অধিদপ্তরের বিক্ষুব্ধ কর্মীরা।

রবিবার, ১৫ ডিসেম্বর সকালে অধিদপ্তরের বিক্ষুব্ধ কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় উত্তেজিত কর্মীরা নিয়োগের বিষয়ে পরিষ্কার জবাব দাবি করেন।

কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না।

তারা অভিযোগ করেন, নিয়োগ না হওয়ায় কর্মক্ষেত্রে চাপ ক্রমশ বাড়ছে। অনেক গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যার কোনো সুরাহা করছে না।

অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চাইলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এঘটনায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঠিকাদারদের টেন্ডার জমা দেওয়া নিয়ে ঝামেলা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Link copied!