উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৩:১২ পিএম

উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন

রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়।

আজ (বুধবার) ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়, দুপুর ১২টা ৪৫ মিনিটে শপিং মলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার ২০ মিনিট পর, দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে ৭ কিলোমিটার দূরে বলে জানানো হয়েছে।

উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Link copied!