চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:৪৩ পিএম

চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

আজ (বুধবার) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুতে মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, এরই মধ্যে তিনশো চিকিৎসককে ট্রেনিং দেয়া হয়েছে, আর সিভির সার্জনদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে—এমন আশঙ্কা মাথায় রেখে পর্যাপ্ত স্যালাইন ও টেস্ট কিট মজুদ রাখা হয়েছে বলেও জানান তিনি। প্রয়োজন হলে এসব সরঞ্জামের মজুদ আরও বাড়ানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ইতোমধ্যে অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল মালিকদেরও প্রয়োজনীয় সংখ্যক বেড প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!