হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
সংসদের বৈঠকে ড. খোন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার পদে তার নাম প্রস্তাব করা হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি উত্থাপন করেন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন জানান।
পরে সংসদে উত্থাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হলে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হন।
নতুন স্পিকার নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার সাংবিধানিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এখন থেকে সংসদের অধিবেশন পরিচালনা ও সংসদীয় কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন তিনি।