আগস্ট ১৩, ২০২৩, ০৭:০৬ পিএম
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
আগস্ট মাস আমাদের শোকের মাস। এই আগস্ট মাস এলেই জামায়াত-বিএনপি, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে আর একটি আগস্ট ঘটানোর জন্য। একাত্তরের পরাজিত শক্তি, বিএনপির প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান আর বিদেশীদের ষড়যন্ত্রের মাধ্যমে ১৫ই আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ১৫ই আগস্টের পরাজিত শক্তিরা আবারও মাথা চারা দিয়ে উঠেছে।
রবিবার (১৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত সকল শহীদ-স্মরণে কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল একথা বলেন।

তিনি বলেন, দেশের দুর্দিনে, দুর্বিপাকে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে, মানুষের ভোটের অধিকার আদায়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা আত্মহূতি দিয়েছে, দেশের মঙ্গলের জন্য।
তিনি আরও বলেন, আজকের এই শোকের সভায় আমাদের দাবি খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, খুনি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর এবং জন্মগতভাবে সন্ত্রাসী সংগঠন বিএনপির নিবন্ধন বাতিল করতে হবে। আমাদের এই আন্দোলনে জেলা-মহানগর থেকে তৃণমূল পর্যন্ত আওয়াজ তুলবে। যুবলীগের নেতা-কর্মীদের বলবো আগামী নির্বাচন পর্যন্ত এই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করে নৌকাকে বিজয়ী করেই ঘরে ফিরবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, ডা. খালেদ শওকত আলী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ নবী নেওয়াজ, মোঃ মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজ উদ্দিন আহমেদ, মোঃ জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মোঃ সাইফুর রহমান সোহাগ সহ অনান্য নেতাকর্মীরা।