মে ২৭, ২০২৪, ০১:৫৩ পিএম
ফাইল ফটো
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মেট্রোরেলের লাইনের উপর সোলার প্যানেল ও গাছ পড়ায় কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত চলাচল বিকেল থেকে প্রায় তিন ঘণ্টা যাবত বন্ধ রয়েছে।
মেট্রোরেল নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিজেদের ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানিয়েছে।
“এখন উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল করছে। ঝড়ে শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের ওপর গাছের ডাল এবং মতিঝিল স্টেশন-সংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় এ অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ আছে। সহসাই চালুর চেষ্টা চলছে,” লিখেছে ডিএমটিসিএল।
এদিকে সোমবার সকালে যখন ঘূর্ণিঝড় রেমালের যখন ঢাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া বিরাজ করছিলো, সে পরিস্থিতিতে দুই ঘণ্টার মতো বিদ্যুৎ সরবরাহে সমস্যার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
তারপর চালু হয়ে বিকালের আগ পর্যন্ত বেশ কিছু সময় মেট্রোরেল যোগাযোগ অনিয়মিত বিরতিতে সচল ছিলো।