প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২৬, ০২:৩৯ পিএম

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়–সংক্রান্ত সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প দায়িত্ব দিয়েছে সরকার।
 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত বিষয়গুলো সাধারণত প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পরিচালনা করবেন। তবে কোনো কারণে তিনি উপস্থিত না থাকলে সেই দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সরকারের জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Link copied!