ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
আফসার মিয়াকে আহ্বায়ক ও রাশেক রহমানকে ১নং যুগ্ম আহ্বায়ক করে ৬৬ সদস্য বিশিষ্ট মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি।
রবিবার রাতে কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল।
মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন ও এডভোকেট আনোয়ারুল ইসলাম।