মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন

ডিএসসিসির বরাদ্দকৃত ৩৪৩ দোকানের মধ্যে ২১৭টিই ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১২:১৭ পিএম

ডিএসসিসির বরাদ্দকৃত ৩৪৩ দোকানের মধ্যে ২১৭টিই ক্ষতিগ্রস্ত

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

কৃষি মার্কেটটিতে বরাদ্ধ দেয়া ৩৪৩টি দোকানের মধ্যে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ২১৭টি দোকান।

উত্তর সিটি করপোরেশনের সিইও সেলিম রেজা বলেছেন, ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেটটিতে ৩৪৩টা দোকান বরাদ্ধ দেয়া ছিল তার ২১৭টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের ঘটনা দুঃখজনক। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেটটি আগুন লাগার পর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এখানে পানির সংকট ছিল এবং পর্যাপ্ত পানির সোর্স না থাকায় তা নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার কর্মীদের বলেও জানান এ কর্মকর্তা ।

তিনি আরও বলেন, অনেক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের সহায়তা দেয়া হবে।

আর ঢাকা জেলার ডেপুটি কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। পাঁচ দিনের মধ্যে দেয়া হবে তদন্ত প্রতিবেদন

Link copied!