ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এমএ মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন।
আজ (মঙ্গলবার) দুপুরে তারা মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনির কাছে পদত্যাগপত্র জমা দেন। গত সোমবার থেকেই তাদের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল।
এদিন দুপুরে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়।
অন্তর্বর্তী সরকার ১২ ডিসেম্বর ড. এমএ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এর দু’দিন আগে, ১০ ডিসেম্বর, কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।