ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
রবিবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ক্যামেরা ব্যবহারে বাধ্য নয় কমিশন এবং নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই।
উল্লেখ্য যে, ইভিএমের পর ভোটকেন্দ্রে এ প্রকল্প থেকেও সরে এলো ইসি। দ্বাদশ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের জন্য ২৭০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে ইসির সংশ্লিষ্ট শাখা।
তাই আগামী জাতীয় নির্বাচনে আর ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা।