প্রতীকী ছবি
পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।
রোববার (২ জুন) সকাল আটটায় শতভাগ অনলাইনে এই টিকেট বিক্রি শুরু হয়। আজ ১২ জুনের টিকেট দেওয়া হচ্ছে।
কোন দিন কোন দিনের টিকেট বিক্রি হবে
| ১২ জুন | ২ জুন |
| ১৩ জুন | ৩ জুন |
| ১৪ জুন | ৪ জুন |
| ১৫ জুন | ৫ জুন |
| ১৬ জুন | ৬ জুন |
রেলওয়ের কর্মপরিকল্পনা সূত্র জানায়, পশ্চিমাঞ্চলে চলাচলের সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল আটটায় ও পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন দুপুর দুইটায় বিক্রি করা হবে।
জানানো হয়েছে, বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় পাঁচদিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।
এতে বলা হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।