আগস্ট ১১, ২০২৫, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মৌচাক এলাকায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার, ১১ আগস্ট বেলা আড়াইটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গাড়ির ভেতরে দুজন কখন, কীভাবে মারা গেলেন, গাড়িটি কে বা কারা সেখানে নিয়ে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে থাকা সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। খবর প্রথম আলো।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডেকে আনা হয়েছে।