অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার টিকা দেশে পৌঁছেছে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২১, ০৯:২৮ পিএম

অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার টিকা  দেশে পৌঁছেছে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (২ অক্টোবর) বিকাল ৫টা ১০ মিনিটে জার্মানি থেকে টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে টিকা গ্রহণ করতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ। বাংলা্ ট্রিবিউন

এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন। আর পুরো সেপ্টেম্বরে দেয়া হয়েছে ২ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৪৪ ডোজ। ঢাকা পোস্ট

এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। এছাড়া এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জন।

Link copied!