“বিএনপির মহাসমাবেশ থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করার পরপরই আওয়ামী লীগের সংগঠনগুলো কর্মসূচি দেয়। এটা অনেকটা টাউট মার্কা কর্মসূচি। কেননা গায়ে পরে ঝগড়া করার মত এরাও সংঘাত চায়।”
শুক্রবার জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের কর্মসূচির বিস্তারিত ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ( ডিএমপি) জানানো হয়েছে। এর ফলে জনসাধারণকে জানাতে এই সংবাদ সম্মেলন।