ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি শয়ন ও সাধারণ সম্পাদক সৈকত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২২, ১১:২২ পিএম

ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি  শয়ন ও সাধারণ সম্পাদক সৈকত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মাজহারুল কবির শয়ন। আর সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত। মঙ্গলবার রাতে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিটির অনুমোদন দেন।মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে বেরিয়ে আওয়ামী লীগ সভাপতির পক্ষে ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। এর আগে, তিনি বাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এছাড়া, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেন।  

মাজহারুল কবির শয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক ছিলেন। অন্যদিকে, তানভীর হাসান সৈকত কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক এবং ডাকসুর সাবেক সদস্য ছিলেন।

Link copied!