ফের ‘শান্তি সমাবেশ’ পালনের ঘোষণা দিল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩০, ২০২৩, ১১:৪৫ পিএম

ফের ‘শান্তি সমাবেশ’ পালনের ঘোষণা দিল আওয়ামী লীগ

নগরীর দুই স্থানে শান্তি সমাবেশ ও বিক্ষোভ পালন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিএনপি বিরোধী কর্মসূচি হিসেবে আগামীকাল সোমবার (৩১ জুলাই) এ কর্মসূচি পালিত হবে।

রবিবার (৩০ জুলাই) রাতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান দ্যা রিপোর্ট ডট লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ বজলুর রহমান বলেন, আগামীকাল মহানগর উত্তরের দুটি স্থানে বিক্ষোভ সমাবেশ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

সকালে রাজধানীর মিরপুর-১ এ নগর আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে বিকেলে বাড্ডা এলাকায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ পালিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানিয়েছেন, দক্ষিণ আওয়ামী লীগের সকল থানা ওয়ার্ডে সর্বোচ্চ সতর্ক থাকবে।

Link copied!