রাজধানীর মানিকনগরে বস্তিতে (কুমিল্লা পট্টি) ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, বেলা সাড়ে ৩টার দিকে একটি টিনশেড ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন বস্তির আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দুই ধাপে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয়রা জানায়, আগুন লাগার পর দ্রুত তার আশপাশের টিনসেড ঘর বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারেনি।