মার্চ ৯, ২০২২, ১০:৩৩ পিএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সদস্যের ব্যানারে বুধবার ‘তলবি সাধারণ সভা’ করেছে আইনজীবীদের একটি অংশ। সভায় ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠেয় সমিতির নির্বাচন আপাতত স্থগিত করাসহ তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই সভার সভাপতি শাহ আহমেদ বাদল স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।
চিঠির তথ্য অনুসারে, সমিতির সংবিধানের ১৭ (৩) অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ সভা হয়েছে। নির্বাচন স্থগিত করা ছাড়া সভায় গৃহীত অপর দুটি সিদ্ধান্ত হচ্ছে, নির্বাচন উপকমিটি বাতিল ও দ্রুত নির্বাচনের জন্য ৯ সদস্যের কমিটি ঘোষণা।