ছবি: ভিডিও থেকে নেওয়া
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন।
আজ (বৃহস্পতিবার) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারিতে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।’
তিনি আরও জানান, ইতোমধ্যে পরীক্ষার রুটিন তৈরির কাজ চলছে। পাশাপাশি ফলাফল প্রকাশের সময় কমানোর চেষ্টা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দুই মাসের মধ্যে ফল দেওয়ার প্র্যাকটিস আছে। তবে ফল প্রকাশের এই সময়কে আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’
এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্টদের আপত্তির কারণে সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।