পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:৪৬ পিএম

পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান।

আজ (রোববার) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র প্রদান করেছেন। যদিও শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, তবে পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, “আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন ভালো পর্যায়ে রয়েছে। আমি এখন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।”

তিনি আরও উল্লেখ করেছিলেন, “রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই আমি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

Link copied!