ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঠিক আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার এই তথ্য নিশ্চিত করেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া অর্থ জব্দ করা হয়েছে এবং তা মেশিনে গণনা করা হচ্ছে। অর্থের সুনির্দিষ্ট পরিমাণ যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।
আটক বেলাল উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন ঘিরে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অর্থের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।