সকালে মাঠে নামছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৫, ২০২৪, ০৩:২৮ এএম

সকালে মাঠে নামছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে আজ থেকে মাঠে নামছেন ৬৫৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি জানায়, নির্বাচনী এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের পূর্বের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন (৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পর্যন্ত মোট (পাঁচ) দিনের জন্য ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

ম্যাজিস্ট্রেটগণ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করে সংশ্লিষ্ট সবাইকে অবগত করবেন।

ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে নেওয়া হলে তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) প্রেরণ করবেন।

Link copied!