নভেম্বর ৯, ২০২৩, ০৪:১৭ পিএম
চট্টগ্রামের মহেশখালী চাম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা।
মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্ঠাচার বহির্ভূত মন্তব্য করায় চট্টগ্রামের মহেশখালী চাম্বল ইউনিয়ান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ও আচরন ভঙ্গের বিধি মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন দিক নির্দেশনাসহ দলীয় নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
বৈঠকে কোন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে কুরুচিমূলক মন্তব্য না করার নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একজন রাষ্ট্রদূতসহ কোন ধরনের ব্যক্তিদের নিয়ে উস্কানিমূলক কিংবা শিষ্ঠাচার বহির্ভূত কোন মন্তব্য যেন কেউ না করে সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকিকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ বক্তব্যকে তারা খুবই অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী গত সোমবার এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। তিনি তাঁর বক্তব্য নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন।
বৈঠকে আরও বলা যেসব সিদ্ধান্ত নেয়া হয় সেগুলো সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধুস্থ এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয় ফরম বিক্রি করা হবে। এবার মনোনয়ন ফরম ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। মনোনয়ন কেউ চাইলে অনলাইনে সংগ্রহ ও জমা দিতে পারবে।
১৪ টি উপকমিটি রয়েছে। আগেও এই সংখ্যক কমিটি ছিল। তবে অনেকের মৃত্যুবরণ হবার কারনে এই কমিটির সদস্য হয়তো সংযোজন বিয়োজন করা হবে।
বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ, বাসে আগুন এই ধরনের নাশকতার প্রতিরোধ যে কোন মূল্যে করতে হবে এই বিষয়ে নির্দেশনা আছে। তাই বিভাগ থেকে শুরু করে জেলা,উপজেলা,থানাসহ তৃণমূলের সকলে নেতাকর্মীদের প্রতিহত করার নির্দেশনা দেয়া হয়েছে।
বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড দেশের বিভিন্ন জায়গায় মহাসড়কে সতর্ক ও পাহারা আরও জোরদার করার সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়। বিএনপি ভাল করেই জানে তারা নির্বাচনে জিততে পারে না এজন্য এই অপকর্ম করছে বলে উল্লেখ করেন তিনি।