অক্টোবর ১, ২০২৩, ০৬:১৬ পিএম
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
‘অনেকেই আ স ম আব্দুর রবের কথা বলেন। তার রায় হয়েছিল সামরিক আদালতে। এটা প্রচলিত আদালতে নয়। দেশে তখন কোন সাংবিধানিক সরকার ব্যবস্থা চালু ছিল না। তিনি কর্ণেল তাহেরের সাথে একই মামলায় অভিযুক্ত ছিলেন। পরবর্তীতে দেশের উচ্চ আদালত সেই প্রহসনের বিচার ও সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বেআইনি বলে। তাই আ স ম আব্দুর রবের বিদেশ যাওয়ার বিষয়টি অনুকরণীয় হতে পারে না।’
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারি কোন কর্তৃপক্ষ কিংবা নির্বাহী বিভাগের হাতে কোন ব্যবস্থা নেই। এই অবস্থায় তাকে বিদেশে যেতে হলে দেশে প্রচলিত আইন অনুসারে আদালতের সিদ্ধান্ত মোতাবেক চলতে হবে।পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির দায়ে ৭ বছরের কারাদণ্ড হয়েছিল। কিন্তু তিনি আদালতের আদেশে যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পেয়েছে।