তৃতীয় দিনে কমেছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২০, ২০২৩, ১০:২৬ এএম

তৃতীয় দিনে কমেছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃতীয় দিনের মতো চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম। 

সোমবার (২০ নভেম্বর) তৃতীয় দিনের মতো ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম দুই দিনের তুলনায় তৃতীয় দিনে কমেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

৩৩৫টি মনোনয়ন ফরমের মধ্যে ঢাকা বিভাগে ৫৫টি, চট্টগ্রামে ৮২টি, ময়মনসিংহ বিভাগে ২৯টি, সিলেট বিভাগে ১৫টি, খুলনা বিভাগে ৪৫টি, বরিশাল বিভাগে ৪০টি, রাজশাহী বিভাগে ২৯টি ও রংপুর বিভাগে ৪০টি।

দুইদিনে মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা। ২য় দিন সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহে আয় হয়েছে পাঁচ কোটি ৯০ লাখ টাকা। অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি থেকে আয় হয়েছে ১৬ লাখ টাকা।

Link copied!