নভেম্বর ৯, ২০২৩, ০৩:৫০ পিএম
আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধুস্থ এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয় ফরম বিক্রি করা হবে। এবার মনোনয়ন ফরম ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। মনোনয়ন কেউ চাইলে অনলাইনে সংগ্রহ ও জমা দিতে পারবে। বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতি ও বিভিন্ন দিক নির্দেশনাসহ দলীয় নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ১৪ টি উপকমিটি রয়েছে। আগেও এই সংখ্যক কমিটি ছিল। তবে অনেকের মৃত্যুবরণ হবার কারনে এই কমিটির সদস্য হয়তো সংযোজন বিয়োজন করা হবে।
এদিকে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ, বাসে আগুন এই ধরনের নাশকতার প্রতিরোধ যে কোন মূল্যে করতে হবে এই বিষয়ে নির্দেশনা আছে। তাই বিভাগ থেকে শুরু করে জেলা,উপজেলা,থানাসহ তৃণমূলের সকলে নেতাকর্মীদের প্রতিহত করার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে তিনি আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্ঠাচার বহির্ভুত মন্তব্য করায় চট্টগ্রামের মহেশখালী চাম্বল ইউনিয়ান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ও আচরন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড দেশের বিভিন্ন জায়গায় মহাসড়কে সতর্ক ও পাহারা আরও জোরদার করার সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়। বিএনপি ভাল করেই জানে তারা নির্বাচনে জিততে পারে না এজন্য এই অপকর্ম করছে বলে উল্লেখ করেন তিনি।