আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রবিবার

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৭, ২০২৩, ০৫:৫৪ পিএম

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রবিবার

রবিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। 

সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। 

স্বাস্থ্য সুরক্ষা ও বিধি মেনে যথাসময়ে সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Link copied!